# সাভারে দোকান মালিক কল্যাণ সমিতির উদ্যােগে ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-10
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dokan-malik-klzan-smitir-udzaege-dengou-nidhn-oo-prishkar-pricchnnta-ovizan](https://dailyfulki.com/article/savare-dokan-malik-klzan-smitir-udzaege-dengou-nidhn-oo-prishkar-pricchnnta-ovizan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11390.md](https://dailyfulki.com/news/11390.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ বাড়ি ও দোকান মালিক কল্যাণ সমিতির উদ্যােগে ডেঙ্গু নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে চাপাইন রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও আসন্ন পৌর নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।

কার্যক্রম পরিচালনা করেছেন সংগঠনের সভাপতি মোঃ কাউসার সিদ্দিকী, সহসভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আলমগীর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনার রশিদ ও নাজমুল হাসান ইমরান, উপদেষ্টা আবুল মনসুর আহমেদ ও কবির হোসেন মাতব্বর। 

অনুষ্ঠানের স্পন্সার করেছেন হোম ডিজাইনার ইঞ্জিনিয়ার সোহান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
