# চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত সাড়ে ৯৫ হাজার মানুষ, মৃত্যু ২৯৫

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-09
- **বিভাগ (Category)**: স্বাস্থ্য
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/clti-bchre-dengou-akrant-sare-95-hajar-manush-mrritzu-295](https://dailyfulki.com/article/clti-bchre-dengou-akrant-sare-95-hajar-manush-mrritzu-295)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11382.md](https://dailyfulki.com/news/11382.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

 

এর মধ্যে অক্টোবর মাসেই ৫০ জনের মৃত্যু হলো।

 

এদিকে এক হাজার ৩০০ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৫ হাজার ৪৫১ জন।

আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৮৯ হাজার ৩৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
