# ১২ অক্টোবর জানা যাবে ইউপি নির্বাচনের তারিখ : ইসি সানাউল্লাহ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-08
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/12-oktobr-jana-zabe-iupi-nirwacner-tarikh-isi-sanaullah](https://dailyfulki.com/article/12-oktobr-jana-zabe-iupi-nirwacner-tarikh-isi-sanaullah)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11368.md](https://dailyfulki.com/news/11368.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা আগামী ১২ অক্টোবর জানাবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা ওই সভায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
