# লটারিতে ১৮ সাব-রেজিস্ট্রার নির্বাচিত, বদলিতে স্বচ্ছতার উদ্যোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-06
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ltarite-18-sab-rejistrar-nirwacit-bdlite-swcchtar-udzog](https://dailyfulki.com/article/ltarite-18-sab-rejistrar-nirwacit-bdlite-swcchtar-udzog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11317.md](https://dailyfulki.com/news/11317.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাবরেজিস্ট্রার পদের বিপরীতে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঢাকা জেলার জন্য লটারিতে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসের কাজের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার তা ভাঙতে চায়। সাবরেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি সেই উদ্যোগেরই অংশ।

নতুন করে বদলি হওয়া সাবরেজিস্ট্রারদের সতর্ক করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তারা সবসময় নজরদারির মধ্যে থাকবেন। কারও বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনমন্ত্রী জানান, সারা দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
