# দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি কলেজে, সবচেয়ে কম মাদরাসায়

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-10-03
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/durgapuujay-srwocc-chuti-kleje-sbceye-km-madrasay](https://dailyfulki.com/article/durgapuujay-srwocc-chuti-kleje-sbceye-km-madrasay)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11261.md](https://dailyfulki.com/news/11261.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে ছুটির পার্থক্য রয়েছে।

এবার পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও ছুটি দীর্ঘ হয়েছে। এবার পূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিন থেকে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ছুটি মিলবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। এতে দেখা যায় স্কুলে ১০, কলেজে ১৪ ও মাদরাসায় ৫ দিনের ছুটি মিলবে।

 

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ৫ দিন। এর আগে ও পরে সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি রয়েছে। দুর্গাপূজায় ৯ দিন ছুটি থাকছে স্কুল। এদিকে এই ছুটির সঙ্গে যুক্ত হবে ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজার ছুটি।

তাই মোট ১০ দিনের ছুটি (১৬ থেকে ২৫ অক্টোবর) পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজ ও উচ্চ মাধ্যমিক স্তর

মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৪ দিন।

মাদরাসা

মাদরাসায় পূজার ছুটি মাত্র তিন দিন। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন ছুটি থাকবে।

তবে এর পরের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাই ৫ দিনের ছুটি পাচ্ছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
