# ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কথা বললেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-08
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/12-dleez-joter-netader-sngoe-ktha-bllen-tarek-rhman](https://dailyfulki.com/article/12-dleez-joter-netader-sngoe-ktha-bllen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1122.md](https://dailyfulki.com/news/1122.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপৎ আন্দোলনের শরিকরা।

এতে যোগ দেন ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সূচনা বক্তব্যে বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
