# রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/radda-klinike-hamlay-empi-mishtir-sngslishttar-ovizoger-tdnt-clche-swrashtrmntree](https://dailyfulki.com/article/radda-klinike-hamlay-empi-mishtir-sngslishttar-ovizoger-tdnt-clche-swrashtrmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11214.md](https://dailyfulki.com/news/11214.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির একজন সংসদ সদস্যের নাম এসেছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন।

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশজুড়ে চাঁদাবাজসহ সব ধরনের অপরাধীদের তালিকা হালনাগাদ করছে পুলিশ এবং অপরাধীদের দমনে অভিযান আরও জোরদার করা হবে। তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দেওয়া হলে জনগণই তার সঠিক বিচার করবে বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের জবাবে মন্ত্রী জানান, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখে সরকার কোনো ছাড় দিচ্ছে না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
