# মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mirpure-futpat-ucched-ovizane-sngghrsh-tinti-gadite-agun](https://dailyfulki.com/article/mirpure-futpat-ucched-ovizane-sngghrsh-tinti-gadite-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11210.md](https://dailyfulki.com/news/11210.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের দুটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে হকাররা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযানের সময় হকারদের সঙ্গে প্রসাশনের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর ১৪ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় লাঠি হাতে হকারদের দেখা যাচ্ছে। পুলিশ চারপাশ ঘিরে রেখেছে। যে কোনো মূর্হুতে আবারও সংঘর্ষের ঘটনার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এছাড়া তারা একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
