# রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rajdhaneete-karzkrm-nishiddh-awamee-leeger-40-sdsz-greftar](https://dailyfulki.com/article/rajdhaneete-karzkrm-nishiddh-awamee-leeger-40-sdsz-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11203.md](https://dailyfulki.com/news/11203.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীতে নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
