# মানিকগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-29
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-bas-kavard-vzaner-mukhomukhi-sngghrshe-calk-niht](https://dailyfulki.com/article/manikgnje-bas-kavard-vzaner-mukhomukhi-sngghrshe-calk-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11200.md](https://dailyfulki.com/news/11200.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানচালকের নাম শাহ আলম। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত বাসের হেলপারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বরংগাইল হাইওয়ে থানা-পুলিশ জানায়, মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেসের একটি বাস। বিপরীত দিক থেকে ঢাকা থেকে আরিচার দিকে যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। টেপড়া বাজারের পূর্ব পাশে বাস ও কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। বাসের হেলপার আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, রয়েল এক্সপ্রেস বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের হেলপার আহত হয়েছেন। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। বাসের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
