# ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে দুইজন নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-otirikt-mdzpane-duijn-niht](https://dailyfulki.com/article/dhamraye-otirikt-mdzpane-duijn-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1120.md](https://dailyfulki.com/news/1120.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অতিরিক্ত মদ্যপানে বিপ্লব ও সুধীর নামে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 শুক্রবার ভোররাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব (২৭) রংপুরের মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী গ্রামের বাবলু কুজুর ছেলে ও সুধীর (৪৫) একই উপজেলার বলদিবাথান গ্রামের মৃত ভূবন দালালের ছেলে। তারা কয়েক বছর ধরে ধামরাইয়েন ছোট কালামপুর আশ্রয়ন প্রকল্পে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পেশায় তারা কুইচ্যা শিকারী ছিলেন। 

পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, বিপ্লব ও সুধীর বুধবার রাতে নিজবাড়িতেই অতিরিক্ত মদ্যপান (অ্যালকোহল) করেন। এতে তারা অসুস্থ্য হয়ে পড়েন। কোথাও চিকিৎসা না করে বাড়িতেই প্রাথমিক ওষধ সেবন করান স্বজনরা। 

পরে শুক্রবার ভোরে তারা দুজনেই মৃত্যুকোলে ঢলে পড়েন। মারা যাওয়ার পর গ্রামের বাড়ি নিয়ে দাফন ও অন্তেষ্টিক্রিয়ার জন্য নিহতের স্বজনরা ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে।খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

ধামরাই থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী জানান, প্রাথমিক ধারনায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
