# সাভারে তুরাগ নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-turag-ndee-theke-zubker-vasman-las-uddhar](https://dailyfulki.com/article/savare-turag-ndee-theke-zubker-vasman-las-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11160.md](https://dailyfulki.com/news/11160.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টম্বর) দুপুরে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের দিয়াবাড়ী সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশন এলাকার তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় জানা যায়নি। 

আমিনবাজার নৌ পুলিশ থানার ওসি মো: মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার হওয়া যুবকের পরনে টি-শার্ট ছিল। ময়নাতদন্ত শেষে তার মৃত্যূর প্রকৃত কারণ জানা যাবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
