# আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাঁধামুখে উচ্ছেদ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asulizay-futpat-dkhlmukt-ovizane-hkarder-banndhamukhe-ucched](https://dailyfulki.com/article/asulizay-futpat-dkhlmukt-ovizane-hkarder-banndhamukhe-ucched)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11151.md](https://dailyfulki.com/news/11151.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার  ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাঁধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে বাঁধার মুখেই উচ্ছেদ অভিযান শেষ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্র সড়কের আশুলিয়ার ডিপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যান বেজপা। তখন উচ্ছেদ অভিযানে গেলে হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। তখন তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
