# সাভারে বাসে অগ্নিসংযোগের মামলার সাংবাদিক আসামী, প্রতিবাদে মানববন্ধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-26
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-base-ognisngzoger-mamlar-sangbadik-asamee-prtibade-manbbndhn](https://dailyfulki.com/article/savare-base-ognisngzoger-mamlar-sangbadik-asamee-prtibade-manbbndhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11133.md](https://dailyfulki.com/news/11133.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, সাভার প্রেসক্লাবের সদস্য ও সাভার সংবাদের সম্পাদক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকের বিরুদ্ধে এ হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবত রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, নির্বাহী সদস্য আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য আকলাকুর রহমান আকাশ, সদস্য নাজমুল হুদা শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান, উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, এস টিভি রাজিব মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
