# জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ করতে গিয়ে আটক আ.লীগের শতাধিক নেতাকর্মী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-26
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jasd-karzalye-gopn-boithk-krte-giye-atk-aleeger-stadhik-netakrmee](https://dailyfulki.com/article/jasd-karzalye-gopn-boithk-krte-giye-atk-aleeger-stadhik-netakrmee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11130.md](https://dailyfulki.com/news/11130.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

ডিএমপির একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে আটক ব্যক্তিরা জাসদ কার্যালয়ে কী কারণে অবস্থান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
