# সাভারে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দু’জনের ৩ মাসের কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-prkasze-gannja-sebner-ovizoge-dujner-3-maser-karadnd](https://dailyfulki.com/article/savare-prkasze-gannja-sebner-ovizoge-dujner-3-maser-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11085.md](https://dailyfulki.com/news/11085.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ভাকুর্তা ইউনিয়নের কলাতিয়াপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মকবুল হোসেন ও মো. কামাল।

থানা পুলিশ জানায়, ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাশী কলাতিয়াপাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পরে তাদের সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রকাশ্যে মাদক সেবন বা মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
