# ফায়ার সার্ভিসে নতুন মহাপরিচালক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fayar-sarvise-ntun-mhapricalk](https://dailyfulki.com/article/fayar-sarvise-ntun-mhapricalk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11067.md](https://dailyfulki.com/news/11067.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে প্রেষণে ফায়ার সার্ভিসের মহাপরিচালক করা হয়েছিল।

প্রায় দুই বছরের মাথায় তার স্থলাভিষিক্ত হলেন সুলতানুল আফরীন জুনাইদ। আর জাহেদ কামালকে সেনাবাহিনীতে ফেরানো হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
