# সাভারে মহাসড়কে পার্ক করা বাসে আগুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-mhasrke-park-kra-base-agun](https://dailyfulki.com/article/savare-mhasrke-park-kra-base-agun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11049.md](https://dailyfulki.com/news/11049.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে পার্ক করা ‘সাভার পরিবহনের’ একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রবিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওই পার্ক করা বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্ক করা একটি যাত্রীবাহী বাসের আগুন লাগার খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুনে বাসের সিটের কিছু অংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
