# সাবিনা ইয়াসমিনের পিএইচডি ডিগ্রি লাভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sabina-izasminer-pieicdi-digri-lav](https://dailyfulki.com/article/sabina-izasminer-pieicdi-digri-lav)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/11041.md](https://dailyfulki.com/news/11041.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার:জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শাহবাগ এর ডেপুটি রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

তিনি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ২২তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্রী ছিলেন। তার গবেষণার বিষয় ছিল বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার শাসন আমল ১৯৯১ থেকে ১৯৯৬ একটি পর্যালোচনা"। শীর্ষক এ অভিসন্দর্ভের উপর সম্প্রতি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় সিন্ডিকেট সভায় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সাবিনা ইয়াসমিনের স্বামী  আব্দুর রহমান বাবুল জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সভাপতি ও আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি। তিনি ধামরাই উপজেলার 
সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মৃত আবদুল মজিদ ও আছিয়া খাতুন দম্পতির কন্যা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
