# গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gulsane-bienpir-sthazee-kmitir-boithk](https://dailyfulki.com/article/gulsane-bienpir-sthazee-kmitir-boithk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10977.md](https://dailyfulki.com/news/10977.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রেস উইং সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নীতি-নির্ধারণী বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
