# দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/doultdiya-paturiya-nou-rute-lnc-clacl-bndh](https://dailyfulki.com/article/doultdiya-paturiya-nou-rute-lnc-clacl-bndh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10953.md](https://dailyfulki.com/news/10953.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা : বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এসব রুটে সাময়িকভাবে সব লঞ্চ সার্ভিস বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ চলাচল আবার চালু করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
