# জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-17
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jngn-zemn-ain-cay-temn-aini-anbe-srkar-ainmntree](https://dailyfulki.com/article/jngn-zemn-ain-cay-temn-aini-anbe-srkar-ainmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10949.md](https://dailyfulki.com/news/10949.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জনগণ যেমন আইন চায় সরকার তেমন আইনই আনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। 

আইনমন্ত্রী বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।

তিনি বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। এর আগে আইনটির বিষয়ে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সে বিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
