# একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-16
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ekads-srenite-vrtir-prthm-dhaper-fl-prkas](https://dailyfulki.com/article/ekads-srenite-vrtir-prthm-dhaper-fl-prkas)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10937.md](https://dailyfulki.com/news/10937.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাত আটটায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) থেকে তাদের ফল দেখতে পারছেন।

 

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি পর্যন্ত কলেজ পছন্দ করার সুযোগ পেয়েছিলেন। সারা দেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। সে হিসেবে এবার উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন সীমিত থাকায় জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী তাদের প্রথম পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ নাও পেতে পারে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।

 

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণসহ পরবর্তী ধাপগুলোর সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে:

ভর্তি নিশ্চিতকরণ ও ফি প্রদান: ১৮ সেপ্টেম্বর রাত আটটার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর প্রাথমিক নির্বাচন ও আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

 

মাইগ্রেশন বা পছন্দক্রম পরিবর্তন: শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ১৯ সেপ্টেম্বর রাত আটটায়।

মূল ভর্তি কার্যক্রম: কলেজগুলোতে শিক্ষার্থীদের মূল ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু: সকল আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) প্রবেশ করে হোম পেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি দিয়ে ‘সাবমিট’ করলেই শিক্ষার্থী কোন কলেজের জন্য নির্বাচিত হয়েছে, তা স্ক্রিনে ভেসে উঠবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
