# অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, যেভাবে পাবেন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-16
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/oktobre-tana-5-diner-chuti-zevabe-paben](https://dailyfulki.com/article/oktobre-tana-5-diner-chuti-zevabe-paben)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10921.md](https://dailyfulki.com/news/10921.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে।

তবে মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।

ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল ছুটি ২০ অক্টোবর (মঙ্গলবার) এবং ২১ অক্টোবর (বুধবার)। এর ঠিক পরদিন ২২ অক্টোবর, বৃহস্পতিবার। ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে।

অর্থাৎ, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন অবকাশের সুযোগ পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

ফলে চাকরিজীবীরা মাত্র ১ দিনের অতিরিক্ত ছুটি নিতে করতে পারলেই পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ সৃষ্টি হবে। মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরো দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
