# সাটুরিয়ায় মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-15
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saturiyay-madksebee-zubker-6-maser-karadnd](https://dailyfulki.com/article/saturiyay-madksebee-zubker-6-maser-karadnd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10911.md](https://dailyfulki.com/news/10911.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের দায়ে মো. আশিক (২৩) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে আশিকের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে আশিকের কাছ থেকে হেরোইন সেবনে ব্যবহৃত একটি লাইটার, ১০ টাকার মোড়ানো নোট, এক পিস রাংতা ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয়।

কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
