# আশুলিয়ায় বসতবাড়িতে অভিযান, নারীসহ আটক ১২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-bstbarite-ovizan-nareesh-atk-12](https://dailyfulki.com/article/asuliyay-bstbarite-ovizan-nareesh-atk-12)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1082.md](https://dailyfulki.com/news/1082.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টারদিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সি থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিয়মিত ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতো।  

ৎ
আটকরা হলেন-শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭), ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত ৬জন নারী ও ৬জন পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জন নারীসহ ১২ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আগামীকাল (বুধবার) তাদের আদালতে পাঠানো হবে।  
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
