# শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-10
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/snibar-sthayee-kmitir-boithk-dekeche-bienpi](https://dailyfulki.com/article/snibar-sthayee-kmitir-boithk-dekeche-bienpi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10804.md](https://dailyfulki.com/news/10804.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারে আসার পর শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি।  সেখানে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এটি হবে স্থায়ী কমিটির নতুন সদস্যদের নিয়ে প্রথম বৈঠক হবে। অতি সম্প্রতি চারজন নতুন সদস্যকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি।

নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
