# সাভার মডেল কলেজ ‘জুলাই বিপ্লব সপ্তাহ উদযাপন’

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-mdel-klej-julai-biplb-sptah-udzapn](https://dailyfulki.com/article/savar-mdel-klej-julai-biplb-sptah-udzapn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/1080.md](https://dailyfulki.com/news/1080.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও শহিদদের স্মরণে সাত দিনব্যাপী জুলাই বিপ্লব সপ্তাহ পালন করে সাভার মডেল কলেজ।

বুধবার দুপুরে সমাপনী দিনে কলেজের অডিটরিয়ামে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ বলেন, শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির পাশাপাশি সময়োপযোগী জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা অর্জনের সাথে সাথে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুন্দর একটি সমাজ তৈরিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে জুলাই বিপ্লবের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, ফুটবল টুর্নামেন্ট’সহ বিভিন্ন ইভেন্ট, ‘জুলাই বিপ্লব ও প্রত্যাশার বাংলাদেশ’ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের বিভিন্ন বিভাগে সপ্তাহব্যাপী পালন করা হয় এসব কর্মসূচি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
