# এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড ৫৬ হাজার শিক্ষার্থীর নম্বর পরিবর্তন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-10
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/esessir-khata-czalenje-rekrd-56-hajar-sikshartheer-nmbr-pribrtn](https://dailyfulki.com/article/esessir-khata-czalenje-rekrd-56-hajar-sikshartheer-nmbr-pribrtn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10791.md](https://dailyfulki.com/news/10791.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
    
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

এর আগে মূল ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সেই আবেদনের একটি বড় অংশে নম্বর পরিবর্তন হওয়ায় নতুন করে শিক্ষার্থীদের ফলাফলেও পরিবর্তন এসেছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
