# ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে চলতি মাসের শেষ থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-09
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dengour-prkop-barte-pare-clti-maser-sesh-theke-swasthz-prtimntree](https://dailyfulki.com/article/dengour-prkop-barte-pare-clti-maser-sesh-theke-swasthz-prtimntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10770.md](https://dailyfulki.com/news/10770.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশের ডেঙ্গুর প্রকোপ আবারও বেড়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে বা অক্টোবরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার  বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‌‌‘আত্মহত্যা প্রতিরোধ দিবস’-এর আলোচনায় তিনি এ শঙ্কার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ে ৩ মাসের ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুহার কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গুর চিকিৎসায় ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হবে। রোগী বৃদ্ধির শঙ্কায় বেড, স্যালাইন ও টেস্ট কিট মজুদ রাখা হয়েছে।

এসময় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে এম এ মুহিত বলেন, মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব না দেওয়ায় আত্মহত্যার হার বেড়েছে। কিশোর-কিশোরীরা আত্মহত্যা করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। আত্মহত্যা কমাতে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে সরকার।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
