# মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-09
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/madhzmiker-sikshkder-jnz-mausir-jruri-nirdesna](https://dailyfulki.com/article/madhzmiker-sikshkder-jnz-mausir-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10765.md](https://dailyfulki.com/news/10765.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করে সনদ সংগ্রহ করতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে হবে। মাউশির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে কোর্সটি পাওয়া যাবে। শিক্ষকরা নিজ নিজ পিডিএস আইডি ব্যবহার করে লগইন বা রেজিস্ট্রেশন করে কোর্সে যুক্ত হতে পারবেন।

https://itlms.naem.gov.bd/my/scorm-courses এই লিংকে প্রবেশ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা কোর্সে অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কোর্সটিতে মোট ৬টি মডিউল রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। কার্যক্রমটি সম্পন্ন করার পর এর ছবি বা ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে।
৬টি মডিউল ও নির্ধারিত শ্রেণি কার্যক্রম শেষ করার পর শিক্ষকরা মাউশি ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকদের স্বাক্ষরিত সনদ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
