# সাটুরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-08
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saturiyay-oboidhvabe-balu-uttolner-daye-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/saturiyay-oboidhvabe-balu-uttolner-daye-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10754.md](https://dailyfulki.com/news/10754.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এক লাখ টাকা দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যক্তিগত জমি থেকে যন্ত্রের সাহায্যে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। মুজিবুর রহমান ওই এলাকার ময়নাল হকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, অভিযানকালে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
