# ২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়ল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-07
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/2027-saler-hj-gaid-niyoge-abedner-smy-barl](https://dailyfulki.com/article/2027-saler-hj-gaid-niyoge-abedner-smy-barl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10732.md](https://dailyfulki.com/news/10732.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে হজ পালনকারীদের গাইড হিসেবে নিয়োগ লাভের জন্য আবেদনের সময় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ সময়ের মধ্যে আগ্রহীদের অনলাইনে হজ পোর্টাল [https://www.hajj.gov.bd](https://www.hajj.gov.bd)/-এ ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে করতে হবে।

সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না উল্লেখ করে বলা হয়, আবেদন জমা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে কল করা যাবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
