# এবারের ব্যালন ডি’অর আমার হতে পারে : এমবাপ্পে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-07
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ebarer-bzaln-dior-amar-hte-pare-embappe](https://dailyfulki.com/article/ebarer-bzaln-dior-amar-hte-pare-embappe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10730.md](https://dailyfulki.com/news/10730.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ব্যক্তিগত অনেক পুরস্কারই জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। দলগত সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিশ্বকাপও আছে তার নামের পাশে।

তবে ব্যালন ডি’অর নিয়ে তার আক্ষেপ থেকে গেছে।

ব্যক্তিগত প্রেস্টিজিয়াস পুরস্কার ব্যালন ডি’অর এখনো এমবাপ্পের হাতে ওঠেনি। এবার সেই অপেক্ষা ঘুচবে বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। দারুণ কিছু করেছেন বলে তিনি জানান।

আগামীকাল থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। প্রথম দিন ইন্টার মিলানের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সংবাদ সম্মেলনে এসে ব্যালন ডি’অর নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি। ২৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার বলেছেন, ‘হ্যাঁ, ব্যালন ডি’অর জয়ের জন্য নিশ্চিতভাবেই বছরটা আমার হতে পারে।

তবে সিদ্ধান্ত তো শেষ পর্যন্ত সাংবাদিকদের হাতেই। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে খেললে মানুষ স্বাভাবিকভাবেই এই পুরস্কারের সঙ্গে আপনার নাম জড়িয়ে ফেলে।’

রিয়ালের হয়ে সর্বশেষ মৌসুমে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন এমবাপ্পে। তবে লস ব্ল্যাংকোসদের হয়ে কোনো ট্রফিই জিততে পারেননি তিনি। অন্যদিকে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া হয়নি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এমবাপ্পে। সর্বোচ্চ ১০ গোল করে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুটও জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সের কথা স্মরণ করে দিয়ে সাবেক পিএসজির ফরোয়ার্ড বলেছেন, ‘ব্যালন ডি’অর ঘিরে আমাকে নিয়ে অনেকেই কথা বলছেন। অবশ্যই, বিশ্বফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে আমি ইতিহাস তৈরি করেছি। সেই হিসেবে এবার হয়তো দারুণ একটা সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত ভোটদাতারা তাদের পছন্দমতোই ভোট দেবেন।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
