# খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-05
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khelaft-mjliser-nayebe-amir-maoolana-sayzed-ferdauser-intekal](https://dailyfulki.com/article/khelaft-mjliser-nayebe-amir-maoolana-sayzed-ferdauser-intekal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10694.md](https://dailyfulki.com/news/10694.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর মধ্যবাড্ডার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে এক শোক বার্তায় তার মৃত্যুর খবর জানানো হয়। মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
