# ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা জোরদার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-03
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/traibzunale-nasktar-snkay-niraptta-jordar](https://dailyfulki.com/article/traibzunale-nasktar-snkay-niraptta-jordar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10659.md](https://dailyfulki.com/news/10659.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ (নাশকতা) করার একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারাই এ কার্যক্রম দেখছেন।

বিচারের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্যই এই বিশেষ নজরদারি বলে জানান আমিনুল ইসলাম।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
