# আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-3-maser-bkeya-betner-dabite-manbbndhn](https://dailyfulki.com/article/asuliyay-3-maser-bkeya-betner-dabite-manbbndhn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10649.md](https://dailyfulki.com/news/10649.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১১টারদিকে বাইপাইলে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনের আগে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে একটি র‍্যালি করেন। পরে তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধনে দাঁড়ান।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।

শ্রমিক নেতারা বলেন, যথাসময়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগর, মাসুদ রানা সুলতান ও মুনসুর আলী এবং ক্লথিং কার্নিভালস লিমিটেডের জিএম জাকির হোসেনসহ কারখানাটির ভুক্তভোগী শ্রমিকরা অংশ নেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
