# সাভারে তরুণীকে ধর্ষণ মামলায় গৃহবধূ গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-truneeke-dhrshn-mamlay-grrihbdhuu-greptar](https://dailyfulki.com/article/savare-truneeke-dhrshn-mamlay-grrihbdhuu-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10647.md](https://dailyfulki.com/news/10647.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

স্টাফ রিপোর্টার : সাভারে এক তরুণীকে ধর্ষণ মামলার আসামি শীলা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম   জানান,  বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে ভাকুর্তা ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মঙ্গলবার বাসচালক নয়ন মণ্ডলের (৪৮) বিরুদ্ধে ধর্ষণ এবং শীলা বেগমের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে সাভার মডেল থানায় মামলা করেন ২৫ বছর বয়সী ভুক্তভোগী তরুণী।

মামলার পর রাতেই গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার শীলা বেগমকে গ্রেপ্তার করা হয়। দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি কাজের সন্ধানে ফরিদপুর থেকে সাভারে আসেন ওই তরুণী। আমিনবাজার এলাকায় শীলা বেগম ও তার স্বামী ইমরানের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে মধুমতি মডেল টাউন এলাকায় ওই দম্পতির সঙ্গে তাদের ভাড়া বাসায় যান তিনি। গত ৩০ আগস্ট রাতে ইমরান বাসায় না থাকলে শীলা বেগমের সহযোগিতায় বাসচালক নয়ন তাকে ধর্ষণ করেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
