# জাবিতে ‘জিরো ওয়েস্ট-জিরো প্লাস্টিক’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-02
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabite-jiro-west-jiro-plastik-krmsuuci-bastbayner-udzog](https://dailyfulki.com/article/jabite-jiro-west-jiro-plastik-krmsuuci-bastbayner-udzog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10646.md](https://dailyfulki.com/news/10646.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার জন্য জিরো ওয়েস্ট এবং জিরো প্লাস্টিক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ক্যাটালিস্ট অ্যানার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভলপমেন্ট অফিসার ইফতেখারুল হক, সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ক্যাটালিস্ট অ্যানার্জি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের জন্য ঐক্যমত পোষণ করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
