# ৬ লঘুচাপ ও ১ ঘূর্ণিঝড়ের আভাস, যেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-09-01
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/6-lghucap-oo-1-ghuurnijhrer-avas-zemn-thakbe-agamee-3-maser-abhawa](https://dailyfulki.com/article/6-lghucap-oo-1-ghuurnijhrer-avas-zemn-thakbe-agamee-3-maser-abhawa)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10631.md](https://dailyfulki.com/news/10631.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার-ছয়টি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন মাসে (সেপ্টেম্বর-নভেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে এ সময়ে দেশে তিন-পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯ক্ক সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ক্ক সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিক (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
