# আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-31
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/antrjatik-futblke-biday-janalen-mesi](https://dailyfulki.com/article/antrjatik-futblke-biday-janalen-mesi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10611.md](https://dailyfulki.com/news/10611.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

নিজে তার পোস্ট হুবহু তুলে দেওয়া হলো।
‘ফাইনালে খেলার পর বেশ কিছুদিন ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...

সিদ্ধান্তটি মেনে নেওয়া আমার আত্মার জন্য তখনও অনেক কষ্টের ছিল, এখনও কষ্ট দিচ্ছে; তবে আমি বুঝতে পারছি যে এটাই উপযুক্ত সময়। আমি কসম কেটে বলছি, আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং শুরু থেকেই এই জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবল দিয়ে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে গর্বিত করতে পারি।

সময় খুব বেশি বাকি নেই এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে, আর এই অধ্যায়টি শেষ হওয়া আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।

জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেওয়ার মতো কিছু বাকি নেই। তাছাড়া অনেক তরুণ ও অসাধারণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখানে খেলার সুযোগ পাওয়ার যোগ্য।
গত ২০ বছরের সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।

দলের ভেতর থেকে আপনাদের গর্জন শুনতে পাওয়াটা আমি খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সবসময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব (ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরও বেশি)।
আমার পরিবারকে সবসময় পাশে থাকার জন্য এবং এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রতিটি কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। অগণিত স্মৃতি এবং স্মরণীয় মুহূর্তগুলো সাথে নিয়ে যাচ্ছি।

নিজের শান্তিময় মন এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি যে, সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সাথে এই সময়টা কাটানো দারুণ এক অনুভূতি ছিল। আমি আপনাদের ভালোবাসি!

আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা।’

এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলাম। আজ বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে আমার সিদ্ধান্তটি সঠিক।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
