# জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাস ৬৫.১০ শতাংশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-31
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jateey-biswbidzalyer-onars-cturth-brsher-fl-prkas-pas-6510-stangs](https://dailyfulki.com/article/jateey-biswbidzalyer-onars-cturth-brsher-fl-prkas-pas-6510-stangs)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10607.md](https://dailyfulki.com/news/10607.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ সোমবার, ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

 

ফলাফল আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক [ওয়েবসাইটে](https://result.nu.ac.bd/) পাওয়া যাবে। এ ছাড়া চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্বর প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
