# সাভারে ১১ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-07
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-11-balu-bzbsayeer-biruddhe-ovizan-sare-5-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/savare-11-balu-bzbsayeer-biruddhe-ovizan-sare-5-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/106.md](https://dailyfulki.com/news/106.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে সাভারের আমিনবাজার ও বালুরঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযানে বায়ুদূষণকারী ১১টি অবৈধ বালু বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো: আনাবিয়া ট্রেডার্স, কনফিডেন্ট ট্রেডার্স, নিউ ভাই ভাই এন্টারপ্রাইজ, শাহাদাত এন্টারপ্রাইজ, ফাহিম এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ, হাজী এন্টারপ্রাইজ, শ্যামল এন্টারপ্রাইজ (২টি ঠিকানায়), মা ফাতেমা এন্টারপ্রাইজ ও ব্রাদার্স এন্টারপ্রাইজ।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ ও র‌্যাব-০৪।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
