# খাদ্য মন্ত্রণালয়কে দির্নীতিমুক্ত করা হবে : সাভারে খাদ্যমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khadz-mntrnalyke-dirneetimukt-kra-hbe-savare-khadzmntree](https://dailyfulki.com/article/khadz-mntrnalyke-dirneetimukt-kra-hbe-savare-khadzmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10588.md](https://dailyfulki.com/news/10588.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া হবে কিভাবে দীর্ঘদিনের সমস্যা গুলোর সমাধান করা যায়। কোন প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। 

রোববার সন্ধ্যায় সাভার বাজার এলাকায় সাভার খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কোন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী থাকতে পারবেনা। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। সবাই যাতে নিরাপদ খাদ্য পায় সে বিষয়ে খাদ্য মন্ত্রণালয় সতর্ক রয়েছে।  

এসময় সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, খাদ্য পরিদর্শক সাভার খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাভার পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
