# চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-28
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/cannpainbabgnje-panite-dube-eksngoe-pannc-sisur-mrritzu](https://dailyfulki.com/article/cannpainbabgnje-panite-dube-eksngoe-pannc-sisur-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10537.md](https://dailyfulki.com/news/10537.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা পদ্মার বিলে গোসল করতে নেমে ডুবে আপন দুই বোনসহ ৫ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগরের চর চাকলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ৫ শিশু হলো, চর চাকলা গ্রামের নিজা উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া(৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একসঙ্গে পাঁচ শিশু মরা পদ্মার বিলে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় পাঁচ শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, বিলের পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যুর ঘটনার খবর পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
