# নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-27
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nageswreete-10-keji-gannjash-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/nageswreete-10-keji-gannjash-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10529.md](https://dailyfulki.com/news/10529.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধ : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল খাদ্য গুদামের সামনের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ফুলবাড়ী থানার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলামকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রমে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
