# রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rashtrptir-thakurgannoo-sfr-sthgit](https://dailyfulki.com/article/rashtrptir-thakurgannoo-sfr-sthgit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10500.md](https://dailyfulki.com/news/10500.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরেই নিজ জেলা ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে নির্ধারিত ওই সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

 

এর আগে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে গত সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছিল, ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন রাষ্ট্রপতি। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে মঙ্গলবার ওই সফর স্থগিতের কথা জানানো হয়। ফলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির প্রথম সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছিল নানা প্রস্তুতি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
