# আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-25
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ansar-vidipir-otirikt-mhapricalk-hlen-saifullah-rasel](https://dailyfulki.com/article/ansar-vidipir-otirikt-mhapricalk-hlen-saifullah-rasel)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10487.md](https://dailyfulki.com/news/10487.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্ব অর্জনের মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া সাইফুল্লাহ রাসেলের দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠা প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়ন আরও গতিশীল হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

মহাপরিচালক আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগাবেন। পাশাপাশি অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দিয়ে নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

সাইফুল্লাহ রাসেলের নতুন পদে পদায়ন ও র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানটি তার দীর্ঘ পেশাগত পথচলার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।\

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
