# সাভারে জাহাঙ্গীর গোশত বিতানে লাখ টাকা জরিমানা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-jahangoeer-gost-bitane-lakh-taka-jrimana](https://dailyfulki.com/article/savare-jahangoeer-gost-bitane-lakh-taka-jrimana)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10473.md](https://dailyfulki.com/news/10473.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারের গেন্ডা বাজারের জাহাঙ্গীর গোশত বিতানে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে জাহাঙ্গীর গোশত বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই মাংসের দোকানে পচা-বাসি কাচা মাংস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। যেসব মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে ঝুলানো রয়েছে সেগুলোর কোনো ধরনের ক্রয় ভাউচার রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়।

এ ছাড়াও ওই দোকানের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
