# রংপুরে চার হত্যাকাণ্ড : ২ যুবক আটক, দায় স্বীকার : পুলিশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-23
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/rngpure-car-htzakand-2-zubk-atk-day-sweekar-pulis](https://dailyfulki.com/article/rngpure-car-htzakand-2-zubk-atk-day-sweekar-pulis)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/10441.md](https://dailyfulki.com/news/10441.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

রংপুর সংবাদদাতা : রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন–  সিদ্ধার্থ ও মুগ্ধ। পুলিশ জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।  

মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ‘আটক দুই যুবক হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
